জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে অনুষ্ঠিত হলো মরহুম আলহাজ্ব মাওলানা করিমুজ্জামানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হয়।
মরহুম করিমুজ্জামান ছিলেন ছাহাতরু রাইসিয়া দাখিল বালিকা মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং জোনাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি।
৩০ জুলাই তার ইন্তেকালের পর, গত ১৪ আগস্ট তার নিজ বাসভবনে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, ইসলামি চিন্তাবিদ এবং সাধারণ মানুষ।
গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমানের পিতার স্মরণে অনুষ্ঠিত এই মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া শেষের মাদারগঞ্জ ঐতিয্যবাহী মিল্লী ভাত পরিবেশন করা হয় উপস্থিত অতিথিদের মাঝে।
মরহুম করিমুজ্জামানের শিক্ষাক্ষেত্রে ও সামাজিক জীবনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।