ঢাকাFriday , 15 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে হরিণের মাংস ও অবৈধ কাঁকড়াসহ আট জন গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটে বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট ২০২৫ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া কর্তৃক সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকাসহ হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি