ঢাকাWednesday , 23 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হাইওয়ে পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

DN BANGLA
April 23, 2025 6:52 pm
Link Copied!

রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ একটি বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, একটি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ওই দিন রাত ১০টা থেকে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের বড়খাতা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে একটি ছয় চাকার ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬-৮২৯৬) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়।

তল্লাশির সময় ট্রাকের চালকের পিছনের অংশে টাকের উপর ত্রিপল দিয়ে মোড়ানো দুটি প্লাস্টিকের নেট এবং লাল পলিব্যাগে রক্ষিত দুটি পলিথিন ব্যাগ থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে ট্রাকের চালক সানাউল হোসেন (২০) এবং তার সহযোগী জাকারিয়া সুমন (২৪) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং ট্রাকটি সিজ করে হাতীবান্ধা হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “হাইওয়ে পুলিশের কাজ শুধু মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা নয়, বরং মহাসড়কে মাদকদ্রব্য চোরাচালান রোধ করাও আমাদের অন্যতম দায়িত্ব।” তিনি রংপুর রিজিয়নের সকল হাইওয়ে থানাকে মাদকদ্রব্য উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন।

পাশাপাশি, মাদক চোরাচালান সম্পর্কিত যেকোনো তথ্য থাকলে তা হাইওয়ে পুলিশকে জানানোর জন্য জনগণকে আহ্বান জানান পুলিশ সুপার।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি