ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনের রিসোর্টে অসুস্থ রোগীকে জরুরি চিকিৎসা সেবা প্রদানে কোস্টগার্ড

Link Copied!

বাগেরহাটে শনিবার ৩০ আগস্ট ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ৩০ আগস্ট ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় সুন্দরবনের বানিয়াশান্তায় অরণ্য ছায়া রিসোর্টে অবস্থানরত জনৈক এক ব্যক্তি হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়ে।

#New_Classic_Event_Management

তৎক্ষণাৎ তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি মেডিক্যাল টিম অতি দ্রুত হাই স্পিড বোট যোগে উক্ত রিসোর্টে গমন করে। পরবর্তীতে মেডিকেল টিম রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং হাই স্পিড বোট যোগে মোংলা ঘাটে নিয়ে আসে। অতঃপর রোগীকে তার নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি