ঢাকাMonday , 11 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের

Link Copied!

২০২৫-২৬ অর্থবছরের শুরুতে আমদানি-রফতানি বাণিজ্যে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মোংলা সমুদ্র বন্দর। এছাড়া চলছে সক্ষমতা বাড়াতে নানা কর্মযজ্ঞ। চলতি বছরে ৯০০ (নয়শত) বাণিজ্যিক জাহাজ আগমনের রেকর্ড গড়ার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।

#New_Classic_Event_Management

একটি সুত্র থেকে জানা যায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সমুদ্র বন্দরকে আরো লাভজনক হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় মোংলা বন্দরকে আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে পরিণত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সুত্রটি আরও বলছে, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো।


তিনি আরও বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, এক লাখ টিইউজ কন্টেইনার, দুই কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি যাবে। আর ওই কর্মযজ্ঞের মাধ্যমে বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেলো জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।

তিনি আরো বলেন, অর্থ বছরের শুরুটা অনেক ভালো। তাই আমরা প্রত্যাশা করি নতুন বছরে ৯০০ জাহাজ আগমন সম্ভব হবে। সেই লক্ষে বন্দরে সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছে।

বন্দর সুত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা নিট মুনাফা করেছে। লক্ষ্যমাত্রা ছিলো ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা, যেখানে অর্জিত আয় হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা। ফলে নিট মুনাফা বেড়েছে প্রায় তিনগুণ। পাশাপাশি বন্দরের রাজস্ব আয়ও বেড়েছে ২ দশমিক ৮৩ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি