ঢাকাFriday , 8 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আখাউড়ায় চোলাই মদসহ চারজন গ্রেপ্তার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

#New_Classic_Event_Management

আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে ইব্রাহিম আখাউড়া পৌর এলাকার বড় বাজারের বাসিন্দা। বাকিরা সুইপার কলোনীতেই বসবাস করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কলোনীতে চোলাই মদ তৈরির খবর পেয়ে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মিলে অভিযান চালানো হয়। এ সময় মদসহ চারজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি