ঢাকাWednesday , 30 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পারিবারিক শত্রুতার জেরে শিশু লাবিবকে হত্যা প্রধান অভিযুক্ত গ্রেফতার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে ৮ বছরের শিশু লাবিব হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সায়েম মোল্লা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। বুধবার (৩০ জুলাই) বিকেলে দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

#New_Classic_Event_Management

তিনি জানান, গত ২৭ জুন (শুক্রবার) সন্ধ্যায় খেলতে বেরিয়ে নিখোঁজ হয় শিশু লাবিব পত্তনদার (৮)। পরে রাত আড়াইটার দিকে পরিবারের সদস্য ও স্থানীয়দের খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয় সেন্টু মিয়ার পুকুর থেকে, যা লাবিবের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত।

এ ঘটনার পর লাবিবের মা চম্পা বেগম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে নাম থাকা আসামি বাবুল (৪০) কে প্রথমে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ জুলাই) ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি সায়েম মোল্লাকে গ্রেফতার করা হয়।


সহকারী পুলিশ সুপার আরও জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সায়েম, শিশু লাবিবকে শ্বাসরোধে হত্যা করে এবং তার মরদেহ সেন্টু মিয়ার ডোবার পুকুরে ফেলে দেয়। গ্রেফতারের পর আজ সকালে আদালতে তোলা হলে সায়েম আদালতে স্বেচ্ছায় দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পূর্বের প্রকাশিত সংবাদ পড়তে ক্লিক করুন “নবাবগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি