ঢাকাTuesday , 29 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের চারজন গ্রেফতার

Link Copied!

ঢাকার দোহারে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্য গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ১। হৃদয় হাওলাদার (২৫), ২। নাঈম হাওলাদা (২১), উভয় পিতা-কাঞ্চন হাওলাদার, সাং-কসবা, থানা-কাজির হাট, জেলা-বরিশাল, এপি সাং-৫৭ নং ওয়ার্ড ভরান থানা-টঙ্গী পূর্ব থানা, জেলা-গাজীপুর, ৩। স্বপন বেপারী (২৭), পিতা-মজিবর বেপারী, সাং-হায়দারাবাদ থানা-পূবাইল, জেলা-গাজীপুর ও ৪। কামরুল সরকার ওরুফে গাঙ্গুয়া (৪৫), পিতা-জহির উদ্দিন ওরুফে জনু সরকার সাং-গোপালনগর থানা-দেবীদার, জেলা-কুমিল্লা, এপি সাং-উদ্দয়ন টাওয়ার মধুমিতা রোড টঙ্গী পুর্ব থানা, গাজীপুর। সোমবার (২৮ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

#New_Classic_Event_Management

তিনি জানান, ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, মো. আরশাফুল আলম (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মো. হাসান আলী এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আবু সাদেকসহ পুলিশের একটি বিশেষ টিম দোহার থানার মামলা নং-২৫ তারিখ-২০/০৬/২০২৫ খ্রিঃ ধারা-৪১৩ পেনাল কোড এর এজাহার নামীয় ১নং আসামী আবির সরকার এর ফৌঃকাঃ বিঃ ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে প্রাপ্ত তথ্য মতে ২৭.০৭.২০২৫ ইং তারিখে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টঙ্গী থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করে।

আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক থানায় মোটরসাইকেল চুরির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি