ঢাকাTuesday , 25 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শুক্রবার ইন্টারনেট আট ঘন্টা ধীর গতি থাকবে

DN BANGLA
May 25, 2021 10:05 pm
Link Copied!

দেশে আগামী শুক্রবার আট ঘণ্টার জন্য ইন্টারনেটের ধীরগতির মুখে পড়বেন গ্রাহকেরা। বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

#New_Classic_Event_Management

বিএসসিসিএল জানায়, কক্সবাজার সড়ক বিভাগ ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নকাজের জন্য ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূগর্ভস্থ কেব্‌লের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ কেব্‌ল রুট স্থাপনের কাজ শেষ হয়েছে।
নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেব্‌লের সঙ্গে ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের সংযোগ দেওয়া হবে। এ ছাড়া ‘সি-মি-উই-৪’ সাবমেরিন কেব্‌লের মাধ্যমে টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেব্‌লে (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন) স্থানান্তর করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কাজ হবে আগামী শুক্রবার (২৮ মে) বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ের মধ্যে। এ সময় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে। যদিও এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ও আইটিসি সার্কিটগুলো চালু থাকবে। তারপরও ইন্টারনেট গ্রাহকেরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।


সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দেশে যে পরিমাণ ব্যান্ডউইথ ব্যবহার করা হয়, তার প্রায় অর্ধেক সরবরাহ করা হয় দ্বিতীয় সাবমেরিন কেব্‌লের মাধ্যমে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি