ঢাকাFriday , 18 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিএনপির শোক র‍্যালি ও দোয়া

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোংলা পৌর শাখার উদ্যোগে জুলাই বিপ্লব ২০২৪-এর গণঅভ্যুত্থানের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোক র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোংলা পৌরসভার সামনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও মোংলা পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জুলফিকার আলী। তিনি বলেন,”জুলাই বিপ্লব বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য মাইলফলক। যারা এই বিপ্লবে শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি আরো বলেন,দেশের বর্তমান পরিস্থিতিতেও সেই আন্দোলনের চেতনা আমাদের পথ দেখাচ্ছে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মাহাবুবুর রহমান মানিক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‍‍`র সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মোঃ এমরান হোসেন, মোঃ আলাউদ্দিন, আলহাজ্ব মোঃ খোরশেদ আলম এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে মোংলা পৌর, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাজার হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে শেষে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি