ঢাকাTuesday , 15 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ড্রোন দিয়ে নারীর গোসলের ভিডিও ধারণ করে অনৈতিক চাপ

Link Copied!

বাগেরহাট জেলার মোংলায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ব্যবহার করে ব্ল্যাকমেইল এবং অনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই (সোমবার) দুপুরে ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মোংলা থানায় পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন।

#New_Classic_Event_Management

অভিযোগে উল্লেখ করা হয়, বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে রনি ও তার সহযোগীরা ওই নারী এবং তার পরিবারের সদস্যদের বেধড়ক মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। মামলার পরও মূল অভিযুক্ত রনিকে গ্রেপ্তার না করায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসবাসকারী এক নারীকে দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল রনি নামের এক যুবক। তিনি একই এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। নারীটির অভিযোগ, তিনি তার বাবার বাড়িতে বেড়াতে গেলে রনি গোপনে মোবাইল ফোনে তার গোসলের ভিডিও ধারণ করে।

২৮ জুন সকালে রনি সেই ভিডিও দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জন্য নিজের মোবাইল নম্বর দেয়। সম্পর্ক করতে রাজি না হলে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে।


নারীটি সম্মান রক্ষার্থে পিত্রালয়ে চলে যান এবং ঘটনাটি মা-বাবাকে জানান। এর কিছুদিন পর রনি ও তার সহযোগীরা নারী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। পরে তিনি থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে তা এজাহারভুক্ত করে। এলাকাবাসীর অভিযোগ, রনি একজন দুর্বৃত্ত প্রকৃতির যুবক এবং তার বিরুদ্ধে আগেও এমন একাধিক অভিযোগ রয়েছে। তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্তে প্রাথমিক সত্যতা মেলায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি