ঢাকাTuesday , 15 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিকদের গ্রেপ্তার

Link Copied!

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় এফবি ঝড়’ ও এফবি মঙ্গল চন্ডি-৩৮ নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। ট্রলার দুটিতে শিকার করা কয়েক শ’ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে মোংলায় আনা হচ্ছে।

#New_Classic_Event_Management

সোমবার (১৪ জুলাই) বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনী।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন আটক ভারতীয় জেলেরা।


বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন।

এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছে। জাহিদুল ইসলাম আরও বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ’ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি