ঢাকাSunday , 13 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ডিবি পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ আটক এক

Link Copied!

বাগেরহাট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আইন শৃংখলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২০,৩০০ (বিশ হাজার,তিনশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার:

#New_Classic_Event_Management

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অদ্য ১৩/০৭/২০২৫খ্রিঃ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ১১ জনের সমন্বয়ে গঠিত ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযান, মাদকদ্রব্য উদ্ধার ও আইন শৃংখলা নিয়ন্ত্রণ ডিউটি পরিচালনাকালে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন কাটাখালী বাস স্ট্যান্ডে অবস্থানকালে ইং-১৩/০৭/২০২৫ তারিখ ও রাত ০২.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খুলনা জেলা হইতে পরিবহন যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর একটি বড় চালান আসছে।

বিষয়টি পুলিশ সুপার, বাগেরহাট মহোদয়কে অবহিত করলে তাঁহার নির্দেশে উক্ত সংবাদের সত্যতা যাচাইসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবি টিম বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন কাটাখালী মোড়স্থ সাতক্ষীরা লাইন পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপরে অস্থায়ী চেকপোষ্ট শুরু করে। চেকপোস্ট করাকালীন রাত্র ০২:৩০ ঘটিকার সময় সাতক্ষীরা লাইন পরিবহনটি যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ব-১৪-৬৯২৮ খুলনার দিক থেকে আসতে দেখে থামানোর সংকেত দিলে গাড়িটি থেমে যায়।


তখন উক্ত পরিবহন তল্লাশীকালে বাসের বক্স এর ভিতরে রক্ষিত একটি কালো রংয়ের প্লাস্টিকের ক্যারেটের আমের নিচ হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় নীল রংয়ের জীপারের মধ্য হইতে সর্বমোট ২০,৩০০ (বিশ হাজার তিন শত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়, যাহার অবৈধ বাজার মূল্য (২০,৩০০×৫০০)=১,০১,৫০,০০০/- (এক কোটি এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মালিক কালাম হোসেন (২৫), পিতা-আব্দুল গফুর, সাং-নাথুয়ার ডাঙ্গা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা ও উক্ত মাদকদ্রব্য বহনকারী মালিক কে গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি