ঢাকাSaturday , 12 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইতিহাস গড়লো ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে

Link Copied!

বিশ্ব ফুটবলে ইতালির জনপ্রিয়তা ও সাফল্যের কথা কারও অজানা নয়। তবে এবার ফুটবলের গণ্ডি পেরিয়ে ক্রিকেট বিশ্বেও নিজেদের অস্তিত্বের জানান দিলো ইউরোপের এই দেশটি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইতালি।

#New_Classic_Event_Management

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইতালিয়ানরা। শুক্রবার দ্য হেগে অনুষ্ঠিত বাছাই পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও নেট রান রেটের ভিত্তিতে তারা মূল পর্বে জায়গা করে নেয়।

১৩৫ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে নেদারল্যান্ডসও বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। তবে দিনের সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটে স্কটল্যান্ড বনাম জার্সির ম্যাচে। শেষ বলে হেরে বাদ পড়ে গত চার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা স্কটল্যান্ড। জার্সিও শেষ ম্যাচে জয় পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় বাদ পড়ে যায়।


ইতালি ও জার্সি দুই দলেরই পয়েন্ট ছিল সমান পাঁচ। তবে বড় ব্যবধানে হার এড়িয়ে ইতালি এগিয়ে যায় নেট রান রেটে, যা তাদের এনে দেয় বিশ্বকাপের টিকিট।

২০ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতোমধ্যেই ১৫টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। বাকি পাঁচটি দল আসবে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে তিনটি এবং আফ্রিকা অঞ্চল থেকে দুটি দলের বাছাইয়ের মাধ্যমে। সেপ্টেম্বর-অক্টোবরে সেই চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি