ঢাকাSaturday , 5 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হারুন মাষ্টার হত্যার তিনদিন পর থানায় মামলা গ্রেফতার এক

Link Copied!

দোহারের নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষক হারুনুর রশিদ (হারুন মাষ্টার) হত্যার ৭২ ঘন্টা পর দোহার থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে শনিবার (৫ জুলাই) সকালে মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপির স্থানীয় কোন্দলকে স্পষ্ট করে প্রতিপক্ষের নেতাদের আসামী করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে মো. ফারুক নামে একজনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। সে মামলার এজাহার নামীয় আসামী। গ্রেফতারকৃত ফারুক ধোয়াইর এলাকার আব্দুল জলিলের ছেলে।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্র ও মামলার বিবরণে জানা গেছে, দলীয় কোন্দলের কারণে ও স্থানীয় ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামসুউদ্দিন মেম্বার ও ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিনদের সাথে চরম বিরোধ চলে আসছিলো হারুন মেম্বারের। সেই বিরোধের জের ধরেই ওই গ্রুপটি পরিকল্পিতভাবে হারুন মাষ্টারকে গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এরপর তারা লাশ ধোয়াইর জাবেদ আলীর মোড়ে পদ্মা নদীর পারে ফেলে রাখে। কিছু দিন পূর্বে সামসুউদ্দিন গ্রুপের সাথে হারুন মাষ্টারের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই ঘটনার জের ধরেই তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন মামলার বাদী ও নিহতের ভাই আব্দুল মান্নান।

মামলার এজাহারে সামসুউদ্দিন মেম্বারকে প্রধান আসামী করে ৭ জনকে এজাহার নামীয় এবং ১০/১৫ জনকে অজ্ঞাতনামা দেখানো হয়েছে। এজাহার নামীয় আসামী ফারুক হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী।


মামলার বাদী আব্দুল মান্নান বলেন, তাঁর ভাইকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দেয়া হোক। তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে দোহার সার্কেলের জেষ্ঠ্য সহকারি পুলিশ সুপার আশরাফুল আলমকে একাধিকবার তার মুঠোফোনে (হোয়াটসএ্যাপে) যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি