ঢাকাTuesday , 1 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বিদ্যুৎষ্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

Link Copied!

ঢাকার দোহারে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে মোজাফ্ফর হোসেন রানা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার দুবলি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খোরশেদ মৃধার ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।

#New_Classic_Event_Management

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোজাফ্ফর বিকেলে তার অটোরিকশা নিয়ে বাড়িতে ফিরে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎসংযোগ দিতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন, বিষয়টি আমি এখনও অবগত না। আমি সেখানে পুলিশ পাঠানোর ব্যবস্থা করছি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি