ঢাকাSunday , 29 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা কারাদণ্ড এক

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

#New_Classic_Event_Management

অভিযানে এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ রায়হান তালুকদার, ডাঃ রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ।
এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি এন্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিষ্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়, এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।
শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও জেলরোডে আল-খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় অবৈধ ভাবে ক্লিনিক এবং অবৈধ চিকিৎসক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নানান সময় আমাদের বিষয়টি অবগত করে থাকেন। এরই অংশ হিসেবে আজকে অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে একজন চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন। তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও কয়েকটি ক্লিনিকে গিয়ে নানা অসঙ্গতি পাওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি