ঢাকাSunday , 29 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলা কাস্টমস হাউসে চলমান কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

বাগেরহাটের মোংলায় কাস্টমস হাউসে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর মার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তাঁরা কাস্টমস কর্মকাণ্ড বন্ধের বিরোধিতা করেন।

#New_Classic_Event_Management

মানববন্ধনে বক্তব্য দেন ইপিজেড ব্যবসায়ী মোঃ নাসির তালুকদার, বন্দর ব্যবসায়ী মাহবুবুর রহমান মানিক, এমরান হোসেন এবং মোঃ আলাউদ্দিন।

বক্তারা বলেন, ‘মার্চ টু এনবিআর’ ও পূর্ণ শাটডাউনের নামে রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মসূচির আড়ালে যারা কাজ করছেন, তাঁরা আওয়ামী লীগের আমলে চাকরি পাওয়া সুবিধাভোগী। এখন তারাই দেশে অস্থিরতা সৃষ্টি ও অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।


তাঁরা আরও বলেন, আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা করছেন, তাঁদের চাকরিচ্যুত করে সেই জায়গায় নতুন প্রজন্মের মেধাবী, শিক্ষিত ও বেকার যুবকদের নিয়োগ দেওয়া হোক। দেশের স্বার্থে এই অব্যাহত অচলাবস্থা বন্ধ করতে হবে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কাস্টমস কর্মীরা তাদের কর্মসূচি প্রত্যাহার না করেন, তাহলে মোংলা কাস্টমস হাউস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি