ঢাকাSunday , 29 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির সদস্য নির্বাচিত মাহমুদ আরশীন

Link Copied!

সাবেক ছাত্রনেতা ঢাকা জেলা বিএনপির প্রাক্তন ক্রীড়া সম্পাদক এবং নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির সম্মানিত সভাপতি খন্দকারমাহমুদ আরশীনকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য (ঢাকা) হিসেবে মনোনীত করা হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করেন যে ক্রীড়া সংগঠক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলী এবং সাংগঠনিক দক্ষতা এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন মাত্রা যোগ করবে। নবাবগঞ্জ ক্রিকেট একাডেমির কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রচারে তার অবদান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

দোহার-নবাবগঞ্জের মানুষ এই অর্জনে গর্বিত এবং আশা করছেন যে তার নেতৃত্বে স্থানীয় ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল এবং সমৃদ্ধ হবে। বন্ধুবান্ধব, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। ইতিমধ্যে, দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ক্রিকেটের উন্নয়নের জন্য খন্দকার মাহমুদ আরশিন বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের সাথে দেখা করেছেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি