ঢাকাSaturday , 28 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে পরিত্যক্ত পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পরিত্যক্ত ডোবা থেকে এক মাদরাসার শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

#New_Classic_Event_Management

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, 28ই জুন শনিবার ভোর রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ বাহ্রা ইউনিয়নের রসুলপুর এলাকার এক ডোবা থেকে ভাসমান অবস্থায় মাদরাসা শিক্ষার্থী লাবিব পত্তনদারের মরদেহটি উদ্ধাের করেন। এর আগে শুক্রবার নিজ বাড়ি থেকে নিখোজ হন লাবিব। নিখোঁজের সংবাদটি স্যোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রশাসন সহ সব মহলেই জানাজানি হয়।

এ ঘটনায় সন্দেহজনক ভাবে বাবুল পত্তনদার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।


নিহত লাবিবের মা চম্পা বেগম বলেন, আমার ছেলেকে হত্যা করে ডোবাতে ফেলে দিয়েছে খুনিরা। এ হত্যার বিচার দাবি করেন তিনি।

একই সাথে লাবিব হত্যায় জড়িতদের অনতিবিলম্বে বিচার দাবি করেন রসুলপর এলাকার বাসিন্দা, আলমগীর দেওয়ান, শিউলী আক্তার ও নিহতের চাচা মো: বাবু পত্তনদার।

নিহত শিশু লাবিব নবাবগঞ্জের আব্দুল জব্বার নূরানী কিন্ডার গার্টেন এর প্রথম শ্রেণির শিক্ষার্থী ও বাহ্রা রসুলপুর এলাকার প্রাবাসী হারুন পত্তনদারের ছেলে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি শিশুটিকে শ্বাসরোধ হত্যার পর পানিতে ফেলে দেওয়া হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্র পাওয়া গেছে। তিনি আরও বলেন, শিশুটির মা চম্পা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি