ঢাকাSaturday , 28 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় অন্যের ছবি ও নাম ব্যবকার করে ফেইক আইডি খুলে অপপ্রচার

Link Copied!

দৈনিক ভোরের পাতা, দৈনিক যশোর পত্রিকার মোংলা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) এর প্রতি ইর্ষাণিত হয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে ফেইক ফেসবুক আইডি খুলে মোংলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে অপ্রচার চালালো হচ্ছে।

#New_Classic_Event_Management

সম্প্রতি সময়ে ফেইক আইডি ব্যবহারকীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া কথা জানানো হয়। অতঃপর ইর্ষাণিত হয়ে সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) এর ছবি দিয়ে প্রোফাইল ছবি ব্যবহার করা হয়েছে। এ সব অপপ্রচার চালিয়ে সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) সুনাম নষ্ট করার চক্রান্ত চলছে।

এ বিষয়ে সাংবাদিক মাসুদ রানা জানান, একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করার জন্য আমার নাম দিয়ে ফেইক আইডি খুলে আমার ছবি ব্যবহার করে মোংলার বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে। এতে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে সবাইকে সর্তকতা অবলম্বন জরুরি। এ বিষয়ে মোংলা থানা বরাবর একটি সাধারণ ডায়েরিসহ আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুুতি চলছে বলেও জানান তিনি।


মোংলার রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, সম্প্রতি সময়ে ইর্ষাণিত হয়ে সাংবাদিক মাসুদ রানা ও মোংলার রাজনীতিবিদসহ অনেকের নাম-ছবি ব্যবহার করে অপ্রচার চালালো হচ্ছে। যা খুবই হতাশাজনক। আশা করি মোংলা প্রশাসন এ বিষয়ে অতিদ্রুত আইনী ব্যবস্থা গ্রহন করবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ব্যাপারে সাংবাদিক মাসুদ রানা (রেজা মাসুদ) কে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান থানার এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি