ঢাকাThursday , 26 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোল্লাহাটে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক এগারো

Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে চারটি বিদেশি পিস্তল ও গুলিসহ ১১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট টোল প্লাজার সামনে থেকে একটি মাইক্রোবাস তল্যাসি করে এদের আটক করা হয়। ঢাকা মেট্রো-চ-১৫-৬৭৭০ নম্বরের আটক মাইক্রোবাসটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাড়িটি তল্যাসি করে ৪টি ৭.৬২ মি. মি. চায়না পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৯ রাউন্ড গুলি পাওয়া যায়।

#New_Classic_Event_Management

আটকৃতরা হলেন, কাউসার আলী (৪৩)মো মেহেদী হাসান (২৩)আতাউর রহমান (৩০) মো. খোকন বিশ্বাস (৪৫) খোকন মিয়া (৩৫) আবুল হোসেন (৪৩)মো. ইমদাদুল হক(৩১) জনি মিয়া(২৭)সেলিম শাহ(৩৪)মাসুম পারভেজ (২২) ও প্রসেনজিৎ চন্দ্র দাশ (৩৫) আটককৃতদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলার। আটককৃতরা বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ১১ দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


তিনি আরও বলেন, এসব দুষ্কৃতকারীরা ঝিনাইদহ থেকে আসছিল। তাদের কাছে অস্ত্র ও গুলি ছিল। তাদের হয়ত বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি