ঢাকাWednesday , 25 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নাসিরনগরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ ব্যবসায়ীকে জরিমানা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ২৫ই জুন বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী রবিউস সারোয়ার উপজেলা সদরের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে প্রায় ৪০ কেজি পিরানহা মাছ জব্দ করেন। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রি ও মজুদের অভিযোগে কংস দাস নামে এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

#New_Classic_Event_Management

স্থানীয় মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ ও চাষের মাগুর মাছে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। এটি দেখতে রুপচাঁদা মাছের মতো হওয়ায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিক্রি করছে।

তিনি আরো বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি