ঢাকাSunday , 22 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জয়পাড়া বাজারে সরকারি খালের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

Link Copied!

ঢাকার দোহারের জয়পাড়া বাজারের পাশে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে জয়পাড়া বাজার মসজিদ কমিটির বিরুদ্ধে। বাজারের পাশে হিলশামারি খালের জমি অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মারে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

#New_Classic_Event_Management

সরেজমিনে, শনিবার দুপুরে জয়পাড়া বাজারের কসাইপট্টির পাশে খালের তীরে গিয়ে একটি দোকান (নির্মানাধীন) তুলছে এমন অবকাঠামো দেখা যায়। উজ্জ্বল নামে বাজারের এক মুরগী ব্যবসায়ী বলেন, জয়পাড়া বাজার মসজিদ কমিটি মসজিদের নামে সেখানে একটি দোকান ঘর তুলছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজার কমিটির এক সদস্য বলেন, মসজিদ কমিটির নামে সরকারি জমিটিতে একটি ঘর তোলা হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়েছে কিনা আমরা জানিনা। প্রশাসনের উচিৎ দ্রুত ব্যবস্থা নেয়া। নাহলে ধিরে ধিরে সরকারি জমি দখলদারদের কবলে চলে যাবে।


জয়পাড়া বাজার বহুমূখী সমবায় সমিতির সভাপতি এসএম কুদ্দুস বলেন, আমরা যতটুকু জানি এটি মসজিদের জমি তাই মসজিদ কমিটি এখানে দোকান তুলেছে।
জয়পাড়া বাজার মসজিদ কমিটির সভাপতি মোতালেব মোল্লা জানান, মসজিদ কমিটি থেকে ঘর তোলা হয়েছিলো। এসিল্যান্ড অফিস থেকে বাধা দেওয়ায় আমরা বর্তমানে কাজ বন্ধ রেখেছি।

এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাস্সুম বলেন, সরকারি খালের জমি দখলের এখতিয়ার কারও নেই। ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি