ঢাকাFriday , 13 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিজয়নগরে মাদক কারবারি গ্রেপ্তার, সিএনজি জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে ১৬৮ কেজি গাঁজা এবং ৭৫ বোতল ফেনসিডিলসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।

#New_Classic_Event_Management

১২ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর তিন রাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী মোঃ সাব্বির মিয়া পালিয়ে যায়। সাব্বির মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া গ্রামের এলাহি মিয়ার ছেলে।

অপর দিকে পৃথক অভিযানে পাহাড়পুর ইউনিয়নের কামালমুড়া মধ্যপাড়ায় একটি বাগানে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ আবুল কালাম-(২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত কালাম কামালমুড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।


এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যাবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি