ঢাকাTuesday , 10 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত আট

Link Copied!

বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে ইমাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। এতে পরিবহনের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় চালকসহ ৮ যাত্রী আহত হন। সোমবার রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান বলেন, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশে যাচ্ছিল। ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় পৌঁছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি