ঢাকাMonday , 2 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে উন্নত প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে পাটচাষী সমাবেশ

Link Copied!

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ০২ জুন, ২০২৫ তারিখ (সোমবার) পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শেরপুরের আয়োজনে পাট পণ্যের বহুমুখী ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের উদ্বুদ্ধকরণে জেলা শিল্পকলা একাডেমি, শেরপুরে ” পাটচাষী সমাবেশ – ২০২৫” অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে উক্ত সমাবেশে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

#New_Classic_Event_Management

এতে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার, শেরপুর ; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর ; রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি এবং শেরপুর জেলার পাটচাষীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তাগণ পাটের অর্থনৈতিক সম্ভাবনা, পাট চাষে সরকারের নীতিগত সহায়তা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া পাটচাষীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা হয় এবং সরকারিভাবে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


এ জাতীয় উদ্যোগ ভবিষ্যতে দেশের পাটখাতকে আরও সমৃদ্ধ করবে এবং পাটচাষীদের প্রণোদনা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি