ঢাকাSunday , 1 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুর জেলা বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান

Link Copied!

দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫। রোববার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত র‌্যালিটি শেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

#New_Classic_Event_Management

এরপর জেলা প্রাণিসম্পদ দপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‌ জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূইয়া সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান,।বক্তব‌্য দেন জনাব মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রশাসক শেরপুর পৌরসভা এবং সা‌বেক প্রিন্সিপাল সাইন্টি‌ফিক অ‌ফিসার জনাব ডাঃ মোঃ আঃ মান্নান সহ অন‌্যন‌্য ব‌্যা‌ক্তিবর্গ। বক্তারা বলেন, দুধ মানুষের পুষ্টির অন্যতম উৎস।

গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ ও দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আয়োজকরা জানান, সুস্থ প্রজন্ম গঠনে দৈনিক দুধপান অভ্যাসে পরিণত করতে হবে, আর এ লক্ষ্যেই সচেতনতামূলক এ আয়োজন করা হয়েছে।
দুগ্ধপানকে উৎসাহিত করতে এমন আয়োজন প্রতি বছর জেলা পর্যায়ে হওয়া দরকার বলে মনে করেন খামারিরা ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি