ঢাকাSunday , 25 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলে নিখোঁজ

Link Copied!

ঢাকার দোহারের মৈনটে পদ্মায় মাছ শিকারের সময় বজ্রপাতে গাজী নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে।

#New_Classic_Event_Management

রবিবার সকাল ১০ টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। এসময় গাজীর সাথে থাকা আরেক জেলে আয়ুব সুস্থ আছে বলে জানা যায়।

মৈনটঘাটের মাছ আড়তদার ঝিল্লুর রহমান পেশকার জানান, হঠাৎ সকাল ১০টার পরে খবর আসে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে পানিতে পরে জেলে গাজী নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে নৌ পুলিশের সহায়তায় আমার পদ্মা নদীতে ঘটনা স্থলে পৌঁছাই। বজ্রপাতে নৌকার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে যা দেখতে পাই। তারপর দোহার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে ডুবুরি দল এসে এখনো উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


মাছ ধরার সময় দুই জেলে গাজী ও আয়ুব নৌকার দু প্রান্তে বসা ছিলো এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ গাজীর প্রান্তে বিকট শব্দে বজ্রপাত আঘাত করলে গাজী পানিতে পরে গেলে তাকে আর পাওয়া যায় না।

নিখোঁজ জেলে গাজী ও আয়ুব সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে দোহারের পদ্মানদীতে মাছ শিকার করে মৈনটঘাটে বিক্রি করে।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, খবর পাওয়ার সাথে সাথেই নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসেছে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিস ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে উদ্ধারে কাজে করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি