ঢাকাWednesday , 21 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে ভাতিজাকে কুপিয়ে হত্যা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে ২১ ই মে বুধবার সন্ধ্যা রাতে চাচার হাতে ভাতিজা খুন হওয়ার ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

স্থানীয় সূত্রে জানা যায় যে, বাড়ির পাশে গাছ লাগাতে গেলে ভাতিজা রফিকুলকে বাধাঁ দেয় তারই আপন চাচা আমির আলী। এসময় দুজনের মধ্যে তর্কবির্তক হয়। চাচার হাতে থাকা ধারালো দায়ের কোপে ঘটনাস্থলে সে মারা যায়। ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামে আজ বুধবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের শেখ রমিজের ছেলে। ঘটনায় অভিযুক্ত আমির আলী তারই আপন চাচা এবং মৃত হামিদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম(৪৫) তাঁর বাড়ির সীমানায় গাছ লাগাতে যায়। এসময় তার আপন চাচা ওখানে গিয়ে তাকে গাছ লাগাতে বাধা দেয়। তখন দুই চাচা ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা আমির আলীর হাতে থাকা ধারালো দা দিয়ে ভাতিজা রফিকুলকে গলায় কোপ দেয়। এতে রফিকুল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন শব্দ শুনে এগিয়ে এসে রফিককে উদ্ধার করলে ঘটনাস্থলেই সে মারা যায়। মৃত্যুর খবর শুনেই চাচা আমির আলী পালিয়ে যায়। সংবাদ শুনে প্রথমে পাড়াগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে উতপ্ত পরিবেশ শান্ত করে। পরে নবাবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের দুটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।


নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রক্রিয়া করা হয়েছে। ভিকটিমের পরিবার শোকার্ত। তাই মামলার প্রক্রিয়ায় একটু সময় নিবে। তারা লিখিত দিলেই মামলা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি