ঢাকাWednesday , 19 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ও মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে দোহার প্রেস ক্লাবের মানববন্ধন

Link Copied!

মাকসুমুল মুকিম, (ঢাকা দোহার-নবাবগঞ্জ) দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্থ মুক্তির দাবীতে দোহার উপজেলায় কর্মকরত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

১৯ মে (বুধবার) বিকেলে উপজেলার রতন চত্বর এলাকায় এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদপত্র একটি সমাজ ও দেশের দর্পন স্বরূপ। সাংবাদিকের স্বাধীন ভাবে মত প্রকাশের অধীকার রয়েছে। লেখার মাধ্যমে সাংবাদিকরা দূর্নীতির বিরুদ্ধে সব সময় স্বোচ্চার থাকবে। তাই বলে সাংবাদিকদের লাঞ্চিত ও নির্যাতন করা চলবে না। রোজিনা ইসলামকে যে ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে। না হয় সাংবাদিক সমাজ দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বক্তারাস্বাস্থ্য মন্ত্রির পদত্যাগ সহ নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেফতার করা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির দাবী জানান।


সম্মেলনে বক্তব্য রাখেন দোহার প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান, দোহার প্রেসক্লাবের আহবায়ক মুঃ তারেক রাজিব, যুগ্ন আহ্বায়ক সোহেল রানা ও আবু নাঈম, দৈনিক আগামীর সময় পত্রিকার সহকারী সম্পাদক আবুল হাসেম ফকির, অলি আহমেদ, একাত্তর টিভির ঢাকা দক্ষিণের প্রতিনিধি ফারুক হোসেন, সাংবাদিক আতাউর রহমান সানি, কাজী জুবায়ের, সাইফুল ইসলাম, সুজন হোসেন, মহিউল ইসলাম পলাশ, জাকির হোসেন, কামাল হোসেন, শরীফ হাসান, আল আমীন হোসেন, মাকসুমুল মুকিম, তৌহিদ, মোঃ সুমন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি