ঢাকাSaturday , 17 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মধুপুরে কৃষকের ধান কেটে পৌঁছে দিলেন জামায়াতের নেতাকর্মীরা

DN BANGLA
May 17, 2025 10:02 am
Link Copied!

টাংগাইল মধুপুরে দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫মে) দিনব্যাপী টাঙ্গাইলে মধুপুর উপজেলার ৭ আলোকদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড লুচিয়া নগর বাড়ি মৃত আঃ জব্বার মিয়া কৃষকের প্রায় ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

মধুপুর উপজেলা জামায়াতে ইসলামী আমির আঃ কাদির বলেন, আঃ জব্বার কয়েক মাস আগে মারা যাওয়ার পরে তার পরিবার অসহায় হয়ে পড়ে । টাকার অভাবে পাকা ধান কাটতে পারছে না। আবার যে কোনো সময় ঝড়সহ শিলাবৃষ্টিতে ধানের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমাদের উপজেলা জামায়াতের আমির আঃ কাদির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর উপজেলা সভাপতি মাওঃ মোঃ মানসুর রহমানের নির্দেশে জামায়াতের নেতাকর্মীদের নিয়ে দরিদ্র অসহায় কৃষকদের জমির ধান কেটে দেন।

এসময় ৭ নং আলোকদিয়া ইউনিয়নের জামায়াতে ইসলামীর বায়তুলমাল সাধারণ সম্পাদক মোঃ তাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন আলোকদিয়া ইউনিয়নের দায়িত্বশীল আব্দুল কুদ্দুস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি