ঢাকাTuesday , 13 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

DN BANGLA
May 13, 2025 11:32 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

#New_Classic_Event_Management

উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে তাজমহল, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমান আদালত ১৮ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেল গুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি