ঢাকাThursday , 8 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন

Link Copied!

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (BKUTS) গাইবান্ধা জেলা শাখা গাইবান্ধায় মানববন্ধন আয়োজন করেছে এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছে।

#New_Classic_Event_Management

বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডের গণসাস মার্কেটের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি প্রতিবাদ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রেরণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন BKUTS গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক অধ্যাপক নেয়ামুল আহসান পামেল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রামাণিক, মাছুমা আক্তার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন তোফা এবং সাজেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অশোক কুমার সাহা।


বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হলে একটি সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা প্রয়োজন। এছাড়াও, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণ উৎসব ভাতা, আবাসন ভাতা এবং চিকিৎসা ভাতাসহ ১১ দফা ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক পামেল বলেন, “বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আবাসন ভাতা বাবদ মাত্র ১,০০০ টাকা, উৎসব ভাতা ২৫ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা পান, যা অত্যন্ত অসম্মানজনক এবং সরকারি শিক্ষকদের সাথে চরম বৈষম্য সৃষ্টি করে।” তিনি আরও বলেন, “সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করলেও আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। তাই, অবিলম্বে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বাস্তবায়ন করতে হবে।”

এ সময় বক্তারা শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের দাবি অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি