ঢাকাWednesday , 7 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে আকাশী বিলে ভয়ংকর টর্নেডো দেখা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আকাশী বিলে টর্নেডো হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রাম এলাকার আকাশী বিলে এই ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

এতে কোনো ক্ষয়-ক্ষতির ঘটনা না ঘটলেও স্থানীয়রা কিছুক্ষণ আতঙ্কিত ছিলেন। প্রায় তিন মিনিট তারা টর্নোডোর দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে আকাশী বিলে ভয়াবহ টর্নেডো দেখে তারা ভয় পেয়ে যান। অনেকে মোবাইল ফোনে টর্নেডোর চিত্র ধারণ করে।

এ ব্যাপারে উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহীন বলেন, সকালে আকাশী বিলের উপর একটি কুন্ডলী দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্কেও সৃষ্টি হয়। মানুষ ছুটাছুটি শুরু করে। মিনিট তিনেক পর কুন্ডলীটি আকাশের অনেক উপরে উঠে মিশে যায়। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।


এ ব্যাপারে নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনা নাছরিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। মিনিট তিনেক পড়ে ওই টর্নেডো অন্যদিকে চলে গেছে। এতে কোন ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি