ঢাকাMonday , 5 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সুন্দরবনে বিপন্ন ‘বাটাগুর বাসকা’র ৬৫ বাচ্চার জন্ম

Link Copied!

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে জন্ম নিয়েছে ৬৫টি বাচ্চা। সোমবার (৫ই মে) সকালে বাচ্চাগুলোকে তুলে কেন্দ্রের কচ্ছপ লালন-পালন কেন্দ্রর সংরক্ষণ প্যানে রাখা হয়েছে।

#New_Classic_Event_Management

করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ই ফেব্রুয়ারী একটি কচ্ছপ ৮২টি ডিম দেয়। পরে সেগুলো সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্জার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে রাখা সেই বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ডিম থেকে সোমবার সকালে ফুটে বের হয় ৬৫টি বাচ্চা। এসব বাচ্চাদের প্যানে রেখে লালন-পালনের পর ছাড়া হবে বড় পুকুরে।

উল্লেখ্য, করমজলে ২০১৪ সালে মহাবিপন্ন প্রায় এ বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। শুরুতেই ৮টি কচ্ছপ দিয়ে শুরু হয় এ প্রজনন কার্যক্রম। সেই থেকে এ পর্যন্ত করমজলে ৫২১টি ডিম দিয়ে এ কচ্ছপ। তা থেকে বাচ্চা ফুটে বের হয় ৪৭৫টি। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি কচ্ছপ রয়েছে। আর বংশ বিস্তারে বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি