ঢাকাTuesday , 29 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জোরপূর্বক দোকান উচ্ছেদের অভিযোগ, ব্যবসায়ীকে মারধর

Link Copied!

ঢাকার দোহার উপজেলার দোহার বাজারে (চান্দুমিয়ার বাজার) মিঠু পাল নামে এক ব্যবসায়ীকে জোরপূর্বক দোকান উচ্ছেদ এবং মারধরের অভিযোগ উঠেছে ডালু খন্দকার (পীর ডালু শাহ) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে দোহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বলে, কিন্তু ডালু খন্দকার উচ্ছেদ কাজ চালিয়ে যান। পরে দোহার ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

#New_Classic_Event_Management

এই সময়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দোহার খালপাড় এলাকার ভুক্তভোগী নজরুল ইসলাম মুক্তার এবং নুরুল ইসলাম মনির জানান, দোহার বাজারে তাদের কেনা জমিতে তারা তিনটি দোকান তৈরি করে ভাড়া দিয়েছিলেন। দীর্ঘদিন পর দোহার পেট্রোল পাম্পের মালিক ডালু খন্দকার জোরপূর্বক দোকানের জন্য জমি কিনতে চেয়েছিলেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার সকালে তার লোকজন দিয়ে দোকানটি উচ্ছেদ করে বালি ভরাটের চেষ্টা করে। দোকানের ভাড়াটিয়া মিঠু পাল তাকে বাধা দিলে ডালু খন্দকার তাকে মারধর করেন। নজরুল ইসলাম মোক্তার বলেন, “আমরা জমি বিক্রি করব না বলে কথা দিলেও আমাদের দোকান উচ্ছেদ করা হয়েছে, আমরা এর ন্যায়বিচার চাই।”

ব্যবসায়ী মিঠু পাল অভিযোগ করেন যে ডালু খন্দকার মালিকের সাথে কথা না বলেই আমার দোকান ভাঙচুর করেছেন। আমি তাকে বাধা দিলে তিনি তাকে মারধর করেন। মিঠু আরও বলেন, “এই দোকান বন্ধ করে দিলে আমাকে আমার পরিবারের সাথে অনাহারে থাকতে হবে। আমি এর ক্ষতিপূরণ চাই।”

দোহা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মতিন চোকদার বলেন, “দোকান উচ্ছেদের ঘটনাটি দুঃখজনক। আমি ডালু খন্দকারকে দোকান মালিকের সাথে কথা বলে সমাধান বের করতে বলেছি। ব্যবসায়ীকে মারধরের বিষয়ে তিনি বলেন, কমিটির সভাপতির সাথে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত ডালু খন্দকারের সাথে কথা বলতে বলা হলে তিনি কোনও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি