ঢাকাMonday , 28 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোরেলগঞ্জে মৎস্য ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার

Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে হাসান শেখ (২০) নামে এক ভ্যান শ্রমিকের নিখোঁজের ৩ দিন পর মরদেহ উদ্ধার। সোমবার(২৮এপ্রিল) সকাল ৭টার দিকে মোরেলগঞ্জ উপজেলার তাফালবাড়ি এলাকার তেতুলবাড়িয়া বাজারের কাছে একটি মৎস্যঘেরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটিকে উদ্ধার করে।

#New_Classic_Event_Management

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিব আল হাসান জানান, নিহত হাসান শেখ মোংলা উপজেলার উত্তর মাল গাজী গ্রামের বাসিন্দা রাসেল শেখের ছেলে। তিনি পেশাদার ভ্যান চালক ছিলেন। মরদেহের মুখমণ্ডলে কসটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। আমরা ধারণা করছি নিহত হাসান শেখকে পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি