ঢাকাWednesday , 23 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তুলিপ নামের যুবক নিহত

DN BANGLA
April 23, 2025 7:17 pm
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় তুলিপ-(২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়ক শেখ হাসিনা সড়কের দ্বিতীয় ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তুলিপ জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ায় বসবাস করতো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার রাতে তুলিপ তার বন্ধুদের সাথে শেখ হাসিনা সড়কে আড্ডা দিচ্ছিলো।

আড্ডার এক পর্যায়ে তুলিপ তার বন্ধু জহিরের মোটর সাইকেল চালানোর সময় সড়কের দ্বিতীয় ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আহত অবস্থায় বন্ধু জহিরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি