ঢাকাTuesday , 22 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুরাতন মোবাইল ফোন’সহ চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

Link Copied!

মহানগর গোয়েন্দা (উত্তর/দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: গোলাম রহুল কুদ্দুস মহোদয়ের দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর/দক্ষিণ) মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) রমিজ আহম্মেদ এর নেতৃত্বে টিম-০২ এর সদস্যরা ২১/০৪/২০২৫ ইং তারিখ রাত ০৮.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি সিএমপি পাহাড়তলী থানাধীন নয়াবাজার সবুজবাগ হালিশহর রোডের উত্তর পাশে কিংস ম্যান নামীয় একটি কাপড়ের দোকানের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ টি বিভিন্ন ব্রান্ডের বিভিন্ন মডেলের পুরাতন চোরাইকৃত মোবাইল ফোন সহ আসামী ১। হামিদুর রহমান (৩৭) ও ২। মোঃ আরিফ মৃধা প্রকাশ আরিফ (৩৭)’দ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে চোরাইকৃত মোবাইল ফোন চোরদের নিকট হতে সংগ্রহ করে ঘটনাস্থলে দোকানে সংরক্ষন করতঃ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়া চট্টগ্রামস্থ চোরাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয়কারী চক্রের নিকট বিক্রয় করে আসতেছিল মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনা সংক্রান্তে পাহাড়তলী থানার মামলা নং-১৫, তাং-২২/০৪/২০২৫ ইং, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি