মোংলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রাঘাতে এক জনের নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজবাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির শেখ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজবাড়ির পুকুরে খেপলা জাল দিয়ে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, যেহেতু এটি বজ্রপাতে এক ধরনের স্বাভাবিক মৃত্যু। তাই আইনি কোনো বিষয় আর এখানে আসছে না কিংবা থাকছে না। পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই।তাই আইনিও কোনো প্রক্রিয়া নেই।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।