ঢাকাThursday , 17 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার নবাবগঞ্জে কিশোরী কে ধর্ষণের অভিযোগে, মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

Link Copied!

ঢাকা নবাবগঞ্জে প্রেমের ভান করিয়া এক কিশোরী কে অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে মাদ্রাসা শিক্ষক
কে গ্রেপ্তার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিম চক বাহ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৫ এপ্রিল রাতে কিশোরী কে উদ্ধার ও মাদ্রাসা শিক্ষক কে আটক করেন পুলিশ। গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক কাউসার হোসেন (৩০) তিনি দোহার উপজেলার উত্তর চর জয়পাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।
পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী কিশোরী ও শিক্ষকের কাছে তিনি আরবী পড়তো। সেই সূবাদে তাঁদের বাড়িতে আসা যাওয়া করতো শিক্ষক। গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ৫ টায় ওই শিক্ষক কিশোরী কে ফোন করে রাস্তায় ডেকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যান। এরপর কিশোরী কে জোর পূর্বক ধর্ষণ করেন। কিশোরীর দাদী এই বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক রাস্তায় গেলে তাকে আর পায়নি।
এরপরে তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় খুজ না পেয়ে বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশ কে জানায়। পরিবারের সন্দেহ মোতাবেক ওই মাদ্রাসা শিক্ষক কে খুঁজেন পুলিশ। ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নবাবগঞ্জের যন্ত্রাইল এলাকার একটি বাড়ি হতে কিশোরী কে উদ্ধার করেন। এসময় মাদ্রাসার শিক্ষক কাউসার কে আটক করেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার হওয়া কাউসার বাহ্রা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে চাকুরী করতো। তার বিরুদ্ধে নারী সংক্রান্ত অভিযোগ থাকায় প্রতিষ্ঠান কমিটি ২ মাস আগে চাকুরী চ্যুত করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম সংবাদ মাধ্যমে বলেন, বুধবার সকালে এ ঘটনায় মামলা হয়েছে। আসামী কে আদালতে প্রেরণের প্রক্রিয়াও চলছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি