ঢাকাTuesday , 15 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সফল অভিযানে ৪০ কেজি গাঁজাসহ মোঃ নবীর হোসেন (২৪) নামের এক যুবক কে গ্রেফতার করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ এপ্রিল রাতে ইন্সপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে কসবা থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ নবীর হোসেনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নবীর হোসেন কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধ্বজনগর (বাতান বাড়ি) এলাকার বাসিন্দা।

অভিযানে উদ্ধার করা আলামত হিসেবে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি