ঢাকাThursday , 13 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সৌদি আরবে ঈদের দিনেও ক্ষেপণাস্ত্র হামলা

Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের দিনে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো, নাজরান বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ১২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

#New_Classic_Event_Management

তবে এসব হামলা প্রতিহতের কথা জানিয়েছে সৌদি জোট। আরব নিউজ জানিয়েছে, সৌদির বিমান বাহিনী ৮টি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে।

টুইটারে ইয়েমেনে যুদ্ধ করা সৌদি জোট জানিয়েছে, ইরান সমর্থিত হুতি জঙ্গিগোষ্ঠীরা ইয়েমেন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


২০১৫ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। রাজধানী সানা দখলে নেওয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এর জবাবে প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান সমর্থিত এই বিদ্রোহী গোষ্ঠীটি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি