ঢাকাTuesday , 15 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে নাফার আয়োজনে বর্ষবরণ ১৪৩২ উৎসব উদযাপন

Link Copied!

মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা ছড়িয়ে দিব সারা বিশ্বে এই শ্লোগানে। ১৯৯৯ সাল থেকে নবাবগঞ্জ এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নবাবগঞ্জ ললিতকলা একাডেমি নাফা পালন করে আসছে বর্ষবরণ উৎসব। নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল ও কলেজ এর মাঠের বটতলায় প্রতিবছর নাফার আয়োজনে এই উৎসব উদযাপিত হয়। ১৪ই এপ্রিল বিকাল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিলো

অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি তুলে ধরে থিম ভিত্তিক ফ্যাশন শো, সংগীত, নৃত্য, চারুকলা ও ঐতিহ্যবাহী কাচনাচানি নিয়ে গবেষণা ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দর্শকদের মধ্য থেকে বৈশাখী সাজে সেরা সুদর্শন সুন্দরী কে বেছে নিয়ে সম্মাননা জানানো হয়। নাফার শতাধিক শিক্ষার্থী, অতিথি বৃন্দও মাঠভর্তি দর্শকের উপস্থিতি আনন্দের সাথে বরন করা হয় বাংলা নতুন বছর কে। অনুষ্ঠানটি পরিচালনা করেন

গবেষক ও সংস্কৃতিকর্মী, নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
অনুষ্ঠান এর শুভ উদ্বোধন করেন জনাব মাহমুদ আলী খান টুলু, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন জনাব খন্দকার আবু আশফাক

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শফিউর রহমান তোতা। সার্বিক ব্যবস্থাপনায় লতিফা রহমান লতা।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি