ঢাকাSunday , 10 January 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের বিলাশপুর ইউনিয়নে আসন্ন নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

DN BANGLA
January 10, 2021 5:23 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের ৯নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ জানুয়ারি শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার আয়োজনে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের জন্য দোয়া করা হয়। এসময় চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মোল্লা বলেন,আমি দীর্ঘদিন যাবৎ বিলাসপুর ইউনিয়নে সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। সকলের সম্মতিক্রমে আসন্ন নির্বাচনে পূণরায় নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে আবারো আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আসন্ন নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হুকুম আলী চোকদার,পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, রাহিম কমিশনার,ফরিদপুর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মৃধা, নুরু মোল্লা, আ: ছালাম মহরী, অ্যাডভোকেট জিন্নত আলী চোকদার,সাতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর ,সফিক তালুকদার,ক্বারী মো.শুকুর আলী, সুলতান মাহমুদ আতিক,লুৎফর মোল্লা প্রমুখ।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি