ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ (২৩) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

বুধবার ৯ এপ্রিল সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকার মোঃ আকবার আলীর ছেলে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন রহমান জানান, বুধবার সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতে থাকা চারজন গুরুতর আহত হন।

পরে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিসৎক ফাহাদকে মৃত ঘোষণা করেন। লাশ হাইওয়ে থানায় রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি