ঢাকাWednesday , 9 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পাংশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Link Copied!

রাজবাড়ীর পাংশায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশী ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার ৯ এপ্রিল সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা, রাজবাড়ীর আয়োজনে উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা।
‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

‎এ সময় পাংশা উপজেলায় ৭৫০ জন কৃষকদের মধ্যে উফসি আউশ ধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার ও উপজেলার ২০০০ কৃষকদের মাঝে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি