ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর সংঘর্ষে নিহত ২, আহত ৪

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও লরীর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৪ জন সিএনজি যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা- সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার নবীনগর উপজেলার নজরদৌলত এলাকার আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) ও আশুগঞ্জ উপজেলার লালপুরের হোসেনপুর এলাকার ঈদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)।

আহতরা হল, সিএনজি চালক মিজানুর রহমান, সাইফুল ইসলাম, রিয়াজুল ইসলাম ও খোকন মিয়া। হতাহতের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটা সিএনজি চালিত অটোরিকশা করে ৫ জন যাত্রীসহ ৬ জন চিনাইর এলাকার টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা একটি লরীর সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ৬ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর মিয়া ও রফিকুল ইসলাম মারা যায়। তিনি আরো বলেন, এই ঘটনায় সিএনজিটি আটক করা হলেও অজ্ঞাত লরীটিকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি