ঢাকার নবাবগঞ্জের দৌলতপুর গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিক্ষুদ্ধজনতা ধর্ষকের বাড়িঘর ভাংচুর ও বিক্ষোভ মিছিল করেন। ধর্ষক গ্রেফতার। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত ১৮ মার্চ বিকেলে নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৌশলে ধর্ষক নাজিম খান (৪৫) বাথরুমের ভিতর নিয়ে ধর্ষণ করে। সন্ধ্যার পর ধর্ষিতার রক্তক্ষরণ হলে দাদী দেখতে পায়। মূর্হুতের মধ্যে এলাকায় জানা জানি হলে বিক্ষুদ্ধজনতা ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশকে সোপার্দ করেন। ধর্ষিতাকে রাতে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করলে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে হাসপাতলে প্রেরণ করেন।
বিক্ষোভ জনতা সকালে ধর্ষকের বাড়ি ঘর ভাংচুর ও আত্মীয়স্বজনদের মারধর করেন। এ ঘটনায় স্থানীয় ছাত্রজনতা সকালে উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিংয়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাগমারা কোর্ট বিল্ডিং থেকে শুরু করে নবাবগঞ্জ সদর কায়কোবাদ গোলচত্ত্বর প্রদক্ষিণ করে মিছিলটি শেষ করেন। এসময় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবি জানান।